সারাদিনের সকল কর্ম ব্যস্ততার মাঝে লকডাউন কে সফল করতে এবং সাধারন মানুষকে বোঝাতে সাঁকরাইল থানার ওসি সদা তৎপর এরই মাঝে স্থানীয় সমাজসেবামূলক ক্লাবের কর্মকর্তাদের আবদারকে উপেক্ষা করতে না পেরে সন্ধ্যায় হাজির হলেন ক্লাব প্রাঙ্গণে।
লক ডাউন এর সময় গরীব দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তার সঙ্গে দুস্থ গরিব মানুষদের খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান যাতে সোশ্যাল ডিসটেন্স মেনে হয় তাও একবার মনে করিয়ে দেন ক্লাবের কর্মকর্তাদের।
ওসি মিডিয়াকে বললেন লকডাউন ছাড়া এই মারণ রোগের কোন বিকল্প নেই তাই সাধারণ মানুষকে লকডাউন যথাযথভাবে মেনে চলতে হবে তবেই আমরা সবাই মিলে এই রোগের হাত থেকে রেহাই পাব।
চাল, ডাল, আলু, পিঁয়াজ, সোয়াবিন একটি প্যাকেটে মারফত দুস্থদের হাতে প্রথম দফায় তুলে দেন সাঁকরাইল থানা ওসি। এই সেবামূলক কাজে থানার ভারপ্রাপ্ত আধিকারিক কে কাছে পেয়ে ক্লাব সম্পাদক রাজেন মির, সভাপতি মইনুদ্দিন মল্লিক, সদস্য বাপি মল্লিক, বাবলু খান, রাজা মল্লিক, আইজুল মল্লিক, সবাই খুব খুশি।
ক্লাব সম্পাদক বললেন এই পরিসেবা যতদিন লকদউন চলবে তত দিন আমরা চালিয়ে যাব।



