বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর,১৬এপ্রিল;
লক ডাউনের মধ্যে সমস্যায় পড়া আদিবাসী মানুষজনের পাশে দাঁড়ালো পথ মেকার নামক একটি সংস্থা।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর দুর্গা বাড়ি পাড়ায় অবস্থিত এই পথ মেকার নামক সেচ্ছাসেবী সংস্থার তরফে ৩/২ বেল বাড়ি গ্রাম পঞ্চায়েতে পিরপাল কইমারি এলাকার আদিবাসী গরীব দুঃস্থ প্রায় ৫৮ জনে গ্রামবাসীদের হাতে চাল, ডাল সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়।সংস্থার তরফে জানানো হয়েছে যে,ব্লক প্রশাসনকে সহযোগিতা করার জন্য করোনা আতঙ্কে
র মধ্যে এই দুর্গম আদিবাসী এলাকাতে দুস্থ মানুষজনের সহয়তা করার জন্য যতটা পেরেছে তাদের হাতে সহযোগিতা করে জিনিস পত্র তুলে দিয়েছি।
গঙ্গারামপুর এর দুর্গা বাড়ি পাড়ায় অবস্থিত পথ মেকার নামক এই সংস্থাটি সারাবছরই মানুষজনের পাশে থেকে একাধিক সমাজসেবক মূলক কাজ করে যায়।সেটা বন্যার সময় অসহায় মানুষদের পাশে দাড়ানো হক বা করোনা আতঙ্কে লক ডাউন হবার ফলে সাধারণ মানুষদের সহায়তা করাই হোক কেন।
এমন কি অসহায় কোনো মৃত অজ্ঞাত নামা কোনো ব্যক্তি তার সৎকার থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি সমস্তটাই এই সংস্থা থেকে বিগত দিনে করে এসেছে।করোনা আতঙ্কে রাজ্য জুড়ে যখন লক ডাউন
চলছে তখন করোনা আতঙ্কে মধ্যে বাড়ি থেকে বের হতে না পারা প্রত্যন্ত এলাকার আদিবাসী মানুষদের পাশে দাড়িয়ে প্রায় ৫৮ জনকে চাল, ডাল,আলু, সাবান সহ অন্যান্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।
যেখানে পথ মেকার সংস্থার সভাপতি সুজল দাস ,সম্পদক সুব্রত রায়,অন্যতম সদস্য তথা বিশিষ্ঠ আইনজীবী রঞ্জন পান্ডে,সদস্য মলয় সরকার,রানা দাস সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
এবিষয়ে পথ মেকার সংস্থার অন্যতম সদস্য তথা বিশিষ্ঠ আইনজীবী রঞ্জন পান্ডে ও সদস্য রানা দাস জানিয়েছেন,আমরা সারা বছরই মানুষের পাশে থেকে সামাজিক কাজ করে চলেছি।লক ডাউনের জন্য এই প্রত্যন্ত এলাকার আদিবাসী মানুষের পাশে দাড়িয়ে চাল, ডাল,আলু,সাবান সহ আরো অন্যান্য সামগ্রী তুলে দিলাম।
এমন লক ডাউনের সময় পথ মেকার সংস্থাটি
আদিবাসী সমাজের পাশে দাড়িয়ে সাহায্য করায় দারুন খুশি হয়েছেন আদিবাসী সমাজের মানুষ সহ সমগ্র শহরবাসী।



