হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত বালিচাতুরী জিপির ঘোসপুর গ্রামের বাসিন্দা বন্দনা মন্ডল (52)থেলাসেমিয়া রুগী উলুবেড়িয়া মহকুমা হসপিটালে ভর্তি আছে যখন রক্ত না পেয়ে অসহায় হয়ে পড়েছিলেন।
সেই সময় এলাকার এক ডি, আই, বি সিভিক আব্দুল হালিম মোল্লা ব্যাপার টি যানতে পেরে শ্যামপুর থানার অন্তর্গত সমস্ত ডি, আই, বি, সিভিকদের সংগে বিশয় টি শেয়ার করে।
তাঁর পর কমল পুর জিপির নুনেবাড় গ্রামের ডি, আই, বি সিভিকে কর্মরত রনজিত চক্রবর্তী এবং ধান্দালী জিপির ডি, আই, বি সিভিকে কর্ম রত মলয় কুমার দাস রক্ত দিয়ে সহযোগিতা করে রুগীর পরিবারের তরফ থেকে রাস্তা খরচ বাবদ কিছু টাকা দিতে গেলে তখন আব্দুল হালিম মোল্লা বলে আমারা পুলিশে চাকরি করি আমাদের কোন টাকা লাগবে না আমরা আপনার বিপদের সময় পাসে থাকতে পেরেছি এতে আমরা অনেক খুশি ।
আর আমাদের শ্যামপুর থানা ডি, আই, বি সিভিক দের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েষ্ট বর্তমানে লকডাউন চলছে দয়া করে বাড়িতে থাকুন এবং প্রতিবেশীদের বাড়িতে থাকার অনুরোধ করুন।




