এই পরিস্থিতিতে বেতন দিতে পারছেনা কোম্পানি অসহায় হয়ে পড়েছেন বহু শ্রমিক।
তাই সেই সমস্ত দরিদ্র শ্রমিক পরিবার গুলোর পাশে দাঁড়ালো প্রয়াস অর্গানাইজেশন।
ঘুড়িষা ও পার্শবর্তি গ্রাম গুলোর প্রায় ১০০ পরিবারের কাছে প্রয়াসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী চাল,আলু,মসুর ডাল,সোয়াবিন,নুন,সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়। প্রয়াসের এই ত্রান সামগ্রী বিতরনের কাজ লকডাউন শুরু থেকে ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রামে অব্যাহত আছে।
প্রয়াসের সভাপতি এস,কে জালাল জানান যে ত্রান বিতরণের পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতনতা, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া ও দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের বার্তাও পৌঁছে দিচ্ছি।
প্রয়াসের এই কর্মকাণ্ডের সাথে যে সকল গুনি মানুষ জন অর্থ, শ্রম,সময় দিয়ে সাহায্য করেছেন তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ।
