একটি ক্লাবের তরফে চেয়ারম্যানের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর ,১৫এপ্রিল;


একটি ক্লাবের তরফে চেয়ারম্যানের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার ৬নম্বর ওয়ার্ডের  থানা রোড মিলোনি ক্লাবের তরফে ১০ হাজার টাকার চেক গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকারের হাত দিয়ে তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হল।




লক ডাউনের মধ্যে মুখ্যমন্ত্রীর যে ভাবে মানুষের পাশে দাড়িয়ে কাজ করছে সেই কাজে উৎসাহ দেওয়ার জন্য সামান্য সহযোগিতার চেক ক্লাবের তরফে দেওয়া হয়েছে বলে ক্লাব কর্তপক্ষ জানিয়েছেন।

ক্লাবের উদ্যোক্তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। 
           করোনা আতঙ্কের মধ্যে লক ডাউন চলছে বিভিন্ন জায়গার পাশাপাশি গঙ্গারামপুর এও।এমন সময় বিভিন্ন সংস্থার তরফে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে যে সংস্থা যেমন তাদের সাধ্যমতো সহযোগিতা করছে।




বুধবার গঙ্গারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের থানা রোড মিলনী ক্লাবের তরফে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকারের হাতে।তিনি সেই টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দেবেন বলে চেয়ারম্যান জানিয়েছেন।





 এবিষয়ে মিলনী ক্লাবের সম্পাদক প্রদীপ কুমার সাহা জানিয়েছেন,করোনা আতঙ্কের মধ্যে আমাদের ক্লাবের তরফে চেয়ারম্যানের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল।আমাদের এই সামান্য অর্থ কিছুটা হলেও উপকারে লাগবে বলে মনে করছি।





গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন,এমন সময় এই অর্থ অনেকটাই উপকারে লাগবে ।ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...