প্রিয় সাংবাদিক,
গতকাল শিক্ষামন্ত্রী মহাশয় সি বি এস ই -র মতো রাজ্যের বিদ্যালয়গুলিতেও ১ম থেকে ৮ম শ্রেণির ছাত্রদের অবাধ প্রমোশনের নিদান দিয়েছেন।করোনা মোকাবিলার নামে শিক্ষাস্বার্থবিরোধী এহেন ঘোষণায় শিক্ষিতসমাজ অতিশয় গভীর উদ্বিগ্ন।
বর্তমান শিক্ষাবর্ষের সবেমাত্র ৩মাস পেরিয়েছে, তবে এত ব্যস্ততার সাথে এধরনের পদক্ষেপ কেন? পাশফেল বিসর্জ্জনের বিষময় ফল তো রাজ্যবাসী আশির দশকের গোড়া থেকে ভোগ করছে।
যার বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের সামনে সরকার পাশফেল পুণঃপ্রবর্তনের ঘোষণা করতে বাধ্য হয়েছিল।
গতকালের ঘোষণায় শিক্ষায় পূর্বের সর্বনাশকেই ডেকে আনবে।
তাছাড়া উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েরা যায় সি বি এস ই বোর্ডে, পেছনে বাড়িতে যথেষ্ট নজর দেওয়ার সুযোগ ও সামর্থ্য রয়েছে।
সেক্ষেত্রে পরিকাঠামোহীন সরকারি শিক্ষাব্যবস্হায় তুলনায় পিছিয়ে থাকা পরিবারের ছেলে মেয়েরা আসে।
যাদের দূরশিক্ষার মাধ্যমে পড়াশোনা তো দূরের কথা সামান্য তম নজর দেওয়ারই সামর্থ্য নেই।
এমতাবস্থায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা সরকারের এই শিক্ষাস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করেন এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেন।


