হাওড়া,
জনতা কার্ফুর দিন মারা যান হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া জোড়া মন্দিরতলার বাসিন্দা সুখময় পাল।
তারপর শুরু হয় লকডাউন।তাই সুখময় পালের আত্মার শান্তি কামনার জন্য তাঁর পরিবার বুধবার সকালে প্রায় হাজার আর্ত মানুষের হাতে তুলে দিলেন এই বিপদের সময় খাদ্য সামগ্রী।
তাঁর পরিবারের কথায়, হাওড়ার ডোমজুড়ের বিধায়ক রাজীব ব্যানার্জি যেভাবে করোনা ভাইরাসের জন্য বিপদে পড়া দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেই কর্মকান্ডে অনুপ্রাণীত হয়েই এই কাজ করলেন তাঁরা।
পাশাপাশি মৃত সুখময় পালের আত্মার শান্তি কামনার জন্যই এই উদ্যোগ।এদিন দিন আনা দিন খাওয়া মানুষদের কে চাল, আলু ,সোয়াবিন ও মুদিখানার জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেন উনার বাড়ির লোকেরা।
এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেই খুশি পাল পরিবার। খুশি এলাবাসীরাও।



