সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না সরকার থেকে আসা বিভিন্ন ত্রাণ।




 সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম 

করোনা ভাইরাসের আতঙ্কে ফুঁসছে সারা বিশ্ব।  করোনা ভাইরাস কে প্রতিহত করতে চলেছে অবিলম্বে লকডাউন।

তাই সাধারণ মানুষের মাথায় হাত।  কাজ হারিয়ে মানুষ বসে আছে বাড়িতে। তাদের হাতে টাকা পয়সা নাই।এই অবস্থায় পর্যাপ্ত ত্রাণ ও উপভোগ করতে  পাচ্ছে না তারা । ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকায় কৃষ্ণবাঁধের  মানুষজনের এমন অভিযোগ তাদের । 




তারা অভিযোগ জানিয়েছে যে সরকারি বিভিন্ন দপ্তর থেকে আসার ত্রাণ অন্যান্য এলাকায়   পৌঁছলেও তাদের এলাকায় যাচ্ছে না। ফলে তাদের প্রচন্ড অসুবিধা দেখা দিয়েছে । 

এবং যারা রেশনে খাদ্যসামগ্রী পাচ্ছেন তা গোটা পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এবং যাদের রেশন কার্ড নেই তাদের অবস্থা আরো শোচনীয়। 

এছাড়াও গ্রামবাসীদের বক্তব্য অনেকে বি পি এল রেশন কার্ড থাকলে ও পরিবারের সকলের কার্ড না থাকায় রেশন সামগ্রী কম পাচ্ছে। ঝাড়গ্রাম পঞ্চায়েতের সমিতি সভাপতি  রেখা সোরেন এখানে অভিযোগ প্রসঙ্গে বলেন "কৃষ্ণবাঁধের বিষয়টি শুনেছি। 

যাতে কোন মানুষ ত্রাণ থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত দেখতে  হবে বলে জানিয়েছেন তিনি ।অন্যদিকে ঝাড়গ্রাম  এর BDO অভিঞ্জা   চক্রবর্তী বলেন। খবরটা শুনেছি খুব দ্রুতই এর  ব্যবস্থা নেওয়া হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...