(১)
'পশ্চিমী ঝঞ্ঝা'তে নয়,
ফুল ফোটে 'দখিন- হাওয়ায়'।
বাঁধ -ভেঙে-আসা 'বন্যা' নয়,
গাছ __
'মিষ্টি -জলের বৃষ্টি চায়'!
(২)
নল-অলা- বন্দুক,
কখনো___
জিততে পারে -না মন।
অথচ___
হালকা -বাঁশের 'বাঁশি',
হৃদয়ে পায় আসন!
(৩)
প্রথমে____
'পৃথিবী' প্রার্থনা করে।
'আকাশ' করে__
শীঘ্র-অনুমোদন।
'ঝড়'___
'বিজ্লি- চাবুক' মেরে',
মেঘকে আনে ধ'রে ।
তবেই শুরু---
'বর্ষাকালের বোধন'!
(৪)
খাদ্যে 'ভেজাল',
দুধে 'জল' অর্ধেক !
মিথ্যা -ভাষণে,
'সত্যি', নাই তিলেক !
এ-যুগের 'সঞ্চয়'___
'ঠকানো, ঠকা'র ভয়!
(৫)
'সৎ -মানুষে'র মুখে,
'কথা' যেন 'অমৃত- সমান'!
অসৎ- লোকের জিভে,
যেন,
তাক্ -ক'রে থাকে কামান!
।। সমাপ্ত।।


