বিদ্যালয়ে চাল ও আলু বিতরনের জন্য চলছে প্রস্তুতি, উলুবেড়িয়া,




নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া। 




 লকডাউনের ফলে সমস্ত মানুষ গৃহবন্দি,বন্ধ বিদ্যালয়, কিন্তু বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের চাল ও আলু দ্বিতীয় পর্বের জন্য বিতরনের জন্য চলছে প্রস্তুতি, 




উলুবেড়িয়া দক্ষিণ চক্রের বিভিন্ন বিদ্যালয়ে, উল্লেখ্য প্রথম পর্যায়ে প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য 2কেজী চাল ও 2কেজি করে আলু বিতরন করা হয়েছে, 



দ্বিতীয় পর্বের অর্থাৎ আগামী 20এপ্রিল থেকে প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য 3কেজি করে চাল ও 3কেজি করে আলু বিতরনের জন্য চলছে প্রস্তুতি, 




উল্লেখ্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিদ্যালয়ের সামনে লক্ষনরেখা দেওয়া হয়েছে, 

এবং প্রতিটি বিদ্যালয়ে উলুবেড়িয়া 1নং ব্লক প্রশাসনের পক্ষ হতে স্যানিটাইজ করা হয়েছে, এবং জীবানুনাশক স্প্রে করে জীবানুমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 




বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের আসতে বারণ করা হয়েছে নোটিশ জারি করা হয়েছে কেবলমাত্র অভিভাবকরা সামাজিক সুরক্ষা মেনে বিদ্যালয়ে গিয়ে চাল ও আলু নিয়ে আসার জন্যে বলা হয়েছে, 

 উলুবেড়িয়া দক্ষিণ চক্রের সমরুক শীতল চন্দ্র ইনষ্টিটিউশন,কাশমুল হাইস্কুল,সহ আরো অনেক বিদ্যালয়ে প্রস্তুতি হিসেবে কাজ চলছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...