উঃ, প্রদেশ থেকে ৮০টি যাযাবর পরিবারের হাতে ত্রাণ দিলেন বিদ্যুতের কর্মাধ্যক্ষ সাফিকুল ইসলাম,




মালদা
-‌

উত্তর প্রদেশ থেকে আসা যাযাবরেরা অনাহারে রয়েছেন। খবর পেয়ে ছুটে যান বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাফিকুল ইসলাম । 



প্রায় ৮০টি পরিবারের হাতে মঙ্গলবার ত্রাণ তুলে দেন। যাযাবরেরা ত্রাণ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন কর্মাধ্যক্ষকে। জানা গেছে, কালিয়াচকের কার্বলা ময়দানে প্রায় ৩০টি পরিবার রয়েছেন। 

অস্থায়ীবাবে ত্রিপল খাটিয়ে কোনও রকমে দিন গুজরান করছেন তাঁরা। বালিয়াডাঙ্গা সর্কাস মাঠে রয়েছেন প্রায় ৫০টি পরিবার। তাঁরা মূলত হাটে, বাজারে বিভিন্ন খেলা দেখিয়ে বেরান। 

এভাবে জায়াগায় গিয়ে তাঁরা উপার্জন করে। আবার ফিরে যান নিজেদের বাড়ি। লকডাউনের সময় পড়েন বিপদে। এই সময় উপার্জন তাঁদের বন্ধ। ফলে অনাহারে থাকা ছাড়া কোনও উপায় নেই।




 এদিন ত্রাতা হয়ে তাঁদের পাশে হাজির হন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাফিকুল ইসলাম ।

 তিনি বলেন,‘‌আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমরা তাঁর নির্দেশিত পথে চলেছি। 

দিন-‌রাত এক করে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...