লক ডাউন পরিস্থিতি তে দাঁড়িয়ে লিডস এন্টারটেইনমেন্ট এর সামাজিক সুরক্ষা রক্ষার ছবি




নিজস্ব প্রতিবেদক, হাওড়া,

লক ডাউন পরিস্থিতি তে দাঁড়িয়ে  লিডস এন্টারটেইনমেন্ট এর সামাজিক সুরক্ষা রক্ষার ছবি  "  লক ডাউন " শেষ করলো সাফল্যের সাথে। 

ছবিটি  মূলত কিছু নতুন উজ্জ্বল অভিনেতার লক ডাউন অবস্থায় নিজেদের কাজকে মানুষের সামনে মেলে ধরার প্রয়াস কেই সামনে নিয়ে এসেছে।

  মেলে ধরতে গিয়ে তারা কখনোই লক ডাউন পরিস্থিতি তে সোশাল ডিসটেন্স না ভেঙে এবং তা সম্পূর্ণ বজায় রেখেই এই ছবি তৈরী করেছে যা জন মানুষকে প্রভাবিত করবে বলেই তাঁরা মনে করেন । 




ছবিটির করোনা ভাইরাস কে সূচারু ভাবে উপস্থাপনা করা হয়েছে যা ছবিটির প্রধান উপজীব্য।

 এছাড়াও  নচিকেতা চক্রবর্তী রচিত 'একদিন ঝড় থেমে যাবে' গানটি পরিচালক অভিনেতার নিজ কন্ঠে ছবিটিকে এক আলাদা মাত্রা ও অনুভুতি এনে দিয়েছে। 

ছবির চিত্রনাট্য, পরিচালনা ও করোনা ভাইরাস চরিত্রে অভিনয় করেন হাওড়ার জগাছার ধাড়সার বাসিন্দা  বৈদ্যনাথ দাস।

 তিনি জানান  সাম্প্রতিক পরিস্থিতিতে এই ছবি সামাজিক সুরক্ষার বার্তা বহনকারী।যা প্রত্যেকটি অসচেতন মানুষদের সচেতন হতে সাহায্য করবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...