অভীক মিত্র -
বীরভূম জেলার "মুরারই সুরক্ষা যুব সংঘে"র উদোগে মুরারই এলাকার তিন শতাধিক পরিবারের হাতে আলু,পিয়াজ,সোয়াবিন,সরষের তেল তুলে দেওয়া হয় ।
মুরারই এক নং বলকের বিডিও,মুরারই থানার ওসি সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন ।
রাজনগর ব্লকের দুটি আদিবাসী গ্রাম -- ঝিকড়া ও লাটুলতলায় ত্রাণ তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন "রাজনগর গ্রাম সহায় কেন্দ্র" ।
রবিবার সকালে সংস্থার তরফে সংশ্লিষ্ট গ্রামের আদিবাসী ক্লাবের সহযোগিতায় রাজনগর ব্লকের ঝিকড়া ও লাটুলতলা গ্রামের সকল পরিবারের হাতে পৌঁছে দেওয়া হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ।
ঝিকড়া গ্রামে ৫১টি এবং লাটুলতলা গ্রামে ৪২টি আদিবাসী পরিবারের হাতে আলু,ডাল,তেল,নুন,চিঁড়ে,মুড়ি,বিস্কুট,হলুদ,মশলা,দেশলাই,সাবান,পিঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় ।
দু:সময়ে সাহায্য পেয়ে রীতিমতো খুশি মালতি হেমরম,মঙ্গলী মুরমু,রাসমণি মুরমু,সোম মুরমু,রবিলাল টুডুরা । সিউড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দেবদাস লাল্টু সাহার তত্ত্বাবধানে কাটাবুনি এলাকায় সাতশো পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন তৃণমূলকর্মীরা ।
চাল,আলু, পেঁয়াজ,সঃতেল,সয়াবিন,লবণ,সাবান বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় । কাউন্সিলর প্রতিনিধি দেবদাস ওরফে লাল্টু সাহা বলেন, "সিউড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ডে ৮০পারসেন্ট মানুষ শ্রমজীবী,দিন আনা দিন খাওয়া মানুষের বাস ।
লকডাউনের জেরে রুজি রোজগার বন্ধ । তারা যেন অসুবিধায় না পড়েন তাদের কথা ভেবেই সাতশো পরিবারকে চাল,ডাল,আলু লবণ,সঃতেল,সয়াবিন, পেঁয়াজের পাশাপাশি সাবান দেওয়া হলো" ।




