উলুবেড়িয়া,হাওড়া,
সারা দেশে চলছে লকডাউন,সমস্ত মানুষ গৃহবন্দি,যান চলাচল বন্ধ,
অসুবিধায় পড়েছেন চিকিৎসাধীন ব্যক্তিরা।
যাদের চিকিৎসা পরিষেবা প্রয়োজন তারা যান চলাচল বন্ধ থাকায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বা মহকুমা হাসপাতালে যেতে পারছে না, তাদের কথা চিন্তা করে উলুবেড়িয়া মহকুমা প্রশাসক, হাসপাতালে র সুপার ,রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে শুরু হয়েছে ফোনে চিকিৎসা পরিষেবা,
মানষিক বিষয়ে চিকিৎসা র জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নাম এবং ফোন নং ও সময় ঠিক করেছে কর্তৃপক্ষ,
এছাড়াও উলুবেড়িয়া মহকুমার 9টি ব্লক, অর্থাৎ, উলুবেড়িয়া 1, উলুবেড়িয়া2, আমতা 1, আমতা 2,বাগনান1,বাগনান2, শ্যামপুর 1, শ্যামপুর 2, এবং উদয়নারায়নপুর,এই 9টি ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে র ফোন নং সহ , জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে,
যারা চিকিৎসা পরিষেবা নিতে চান তারা নির্দিষ্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফোন নং এ ফোন করে ডাঃ বাবুর কাছে ফোনে চিকিৎসা পরিষেবা নিতে পারেন,
এরফলে সামাজিক দূরত্ব বজায় থাকবে এবং ঘরে বসেই চিকিৎসা পরিষেবা নেওয়া যাবে,
উল্লেখ্য এই ফোনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা কে সকলেই স্বাগত জানিয়েছেন।




