পঞ্চায়েত থেকে কম্পিউটার খোয়া গেল বলে অভিযোগ উঠেছে।




বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১২ এপ্রিল;

একটি গ্রাম পঞ্চায়েত থেকে কম্পিউটার খোয়া গেল বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতে।এদিন এলাকার বাসিন্দারা লকডাউন এর মধ্যে পঞ্চায়েতের তালা ভাঙ্গা দেখতে পেয়ে পঞ্চায়েত প্রধান ও থানায় খবর দেয়। 



পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে ।
এ বিষয়ে পঞ্চায়েতের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।পঞ্চায়েত থেকে কম্পিউটার খোয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...