প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়লো সাড়ে নয় বছর বয়সের এক মেয়ে




কৃষানু ঘোষ, সুতি :




-  চতুর্থ শ্রেণীর ছাত্রী সাড়ে নয় বছর বয়েসী স্বর্ণেষা সরকার আত্মীয় স্বজনদের দেওয়া টাকা লক্ষী ভাঁড়ে জমিয়ে এবার করোনা মোকাবিলায়  প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে  ১০৫৬০ টাকা দিয়ে সমাজে নজির স্থাপন করলো মুর্শিদাবাদ জেলার সুতির শ্রীরামপুরের বাসিন্দা সে ।




  স্বর্ণেষা জানায় "কেউ যদি তার বাবার কাছে সাহায্য চাইতে আসে,বাবা কাউকে ফিরিয়ে দেয় না,আর বাবার অনুপ্রেরণা পেয়েই আমি এই পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ছি।"




তার বাবা সুমন বাবু বলে "মেয়ে নিজেই একদিন এই প্রকাশ করে আমার কাছে, তবে একজন বাবা হিসেবে মেয়ের এই উদ্যোগে গর্বিত মনে করছি নিজেকে।"
স্বর্ণেষার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় গুলজার হোসেন বলেন "কম কথা বলা মেয়েটির মধ্যে যে এমন প্রতিভা লুকিয়ে আছে আগে বুঝতে পারিনি, তাই প্রথমেই তাকে আর্শীবাদ করি এবং সকলেই যেন আগামী দিনের জন্য তার শুভ কামনা করেন।"




  সে যখন প্রথম শ্রেণীতে পাঠ্যরত ঠিক সময়ে স্বর্ণেষার মা মারা যাই, একথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এদিন করুন কন্ঠে ব্যাক্ত করেন। স্বর্ণেষার এই কাজ নজির স্থাপন করলো রাজ্যবাসীর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...