অভীক মিত্র -
সামনেই বর্ষা গ্রামবাংলার পুকুর,ডোবা,নদীতে ছিপ হাতে মাছ ধরবেন মানুষজন ।
বাঁশের ডগা থেকে আগুনে সেঁকে কয়েক পুরুষ ধরে সেই ছিপ তৈরি হচ্ছে বীরভূম জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরের ছিপ পাড়ায় ।
পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড,এমনকি প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশেও যায় এই ছিপ ।
এ পাড়ায় গোটা পনেরো সংখ্যালঘু মুসলমান পরিবারের বাস । বংশ পরম্পরায় তাঁদের পেশা এই ছিপ তৈরি কিন্তু বর্তমানে লক্ ডাউনের জেরে কোনো খরিদ্দার আসছে না, পরিবহনও বন্ধ ।
তাই ছিপ বিক্রিও বন্ধ । এই অবস্থায় পরিবারগুলি পড়েছেন আর্থিক সংকটে ।
ছিপশিল্পী সেখ কোবাদ,আক্কেল আলী খান,ইয়াকুব খানরা বলেন, " তাঁদের দুরবস্থার কথা । এভাবেই আজ তাঁরা অস্তিত্বের সংকটে ।"
