নিজস্ব প্রতিবেদক, বোলপুর,
ভিন জায়গায় কাজ করতে গিয়ে বোলপুরে আটকে পড়লেন বীরভূম জেলার পাইকর থানার পাটাগাছি গ্রামের বাশার মোল্লা, ফিরোজ শেখ,, নুর ইসলাম শেখ সহ ১২ জন যুবক।
কাজের সূত্রে কলকাতার মহেশতলায় রাজমিস্ত্রির কাজে যায়।
গাড়ি করে ফেরার পথে লকডাউন থাকার কারণে বোলপুর থানায় আটক পড়ে যায় ওই সংশ্লিষ্ট শ্রমিকরা।
এমত অবস্থায় সেখানে এসে উপস্থিত হয় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া আরও দুটি শ্রমিকের দল, তাদের কারুর বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, কারুর মুর্শিদাবাদ।
ঘটনার গতি প্রকৃতি বুঝে কোনোরকম ঝুঁকি না নিয়ে তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বোলপুর থানার পুলিশ এবংবিশিষ্ট সমাজসেবী নুরুল হকের সহযোগিতায় ও জেলা তৃণমূল কংগ্রেস এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের কে বোলপুরের কাছে মুলুকের একটি স্কুলের হোস্টেলে কোয়ারেন্টিনে রাখা হয়।
এছাড়াও সকলের হাতে খাবার, পানীয় ,সাবান এবং মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে সমাজকর্মী নুরুল হক জানান- শ্রমিক দের সংখ্যা বাড়তে থাকলে কোনোরকম ঝুঁকি না নিয়ে আমরা বিষয় টি বীরভূম জেলা তৃণমূলপার্টি অফিসে জানানো হয় এবং পুলিশের কাছে অনুরোধ করা হয়, যাতে তাদের সুষ্ঠুভাবে রাখা এবং খাবার দেওয়া হয়। স্থানীয় মানুষদের সহযোগিতায় ,
উক্ত শ্রমিকদের দল যে বাড়ির নীচে আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির কন্যা, পেশায় শিক্ষিকা পারভীন সুলতানা মানবিকতার স্বার্থে সকল কে বাড়ি থেকে চা-বিস্কুট বিতরণ করেন।





