করোনা ভাইরাসের মোকাবিলায় লড়াই ও দরিদ্রদের খাবার বিতরণ সবই চলছে হাওড়া জেলার বিভিন্ন স্থানে।






নিজস্ব প্রতিবেদক,হাওড়া,


করোনা ভাইরাসের মোকাবিলায় লড়াই  ও দরিদ্রদের খাবার বিতরণ সবই চলছে হাওড়া জেলার বিভিন্ন স্থানে।  এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সবরকম উদ্যোগই চোখে পরছে।হাওড়ার সাঁত্রাগাছি  এসআরসি জি পোস্টের  আফিসাররা ও আরপিএফের যৌথ  উদ্যোগে মৌরিগ্রাম স্টেশনের কাছে কলোনির  প্রায় তিনশো জন  গরীব মানুষদের পেট ভরিয়ে খাওয়ানো হল।


পাশাপাশি এসআরসি স্টেশন বিল্ডিংয়ের সামনে থেকে খাবার বিতরণ করা হল প্রায় দুশো জনকে। আরপিএফ ইন্সপেক্টর সাঁত্রাগাছি উত্তম কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। 




অন্যদিকে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সাঁত্রাগাছি জেনারেল পোস্টের ওপর মাইক লাগিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করা হচ্ছে।সেখানে দেশাত্মবোধক গানও বাজানো হচ্ছে।
   
     অন্যদিকে সাগর দাস , বিশ্বজিত্ দাস, পঙ্কজ মাইতি, অসিত সাঁতরা, সৌমেন লাহা , মুনু  দাস , মোন্টে নায়েকরা হাওড়ার বিভিন্ন স্থানে পথ কুকুরদের খাওয়ালেন।তাঁরা হাওড়ার কদমতলা, শানপুর, ইছাপুর , ব্যাঁটরা পুলিশ স্টেশন এড়িয়া, জেলে পাড়া , মঠ বাগান এড়িয়ার অধিকাংশ কুকুরদের খাওয়ালেন।

তাঁরা জানান, আগামী দিনে তাঁরা লাগাতার এই অভিযান  চালিয়ে যাবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...