সুদীপ ঘোষ, মেদিনীপুর
দিন দিন যেন করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে আমাদের দেশে। তাই এই করোনা ভাইরাস কে প্রতিহত করতে চলেছে লকডাউন।
পুলিশের চোখে ফাঁকি দিয়ে প্রতিদিন চলছে ভুয়া অজুহাতে বাড়ি থেকে বেরোনো। তাই এটি রোধ করতে মেদিনীপুর শহরে পুলিশকর্মীরা মারকিং স্টিকার লাগানো শুরু করেছে। এই মারকিং স্টিকারের লাগানোর সুবিধা হচ্ছে পুলিশকর্মীদের।
দিনে কতবার কি কারনে কতবার বার বেরোচ্ছেন তার। তার হিসেব রাখছে পুলিশ। রাস্তায় বের হওয়া বিভিন্ন গাড়ি গুলিতে মারকিং স্টিকার লাগিয়ে পুলিশকর্মীরা প্রতি বারে দাগ দিচ্ছেন স্টিকারে।
পুলিশ তথ্য থেকে জানা যায় বারবার বিভিন্ন অজুহাতে বের হলে ওই ব্যক্তি কে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ দপ্তর




