উলুবেড়িয়া,হাওড়া,
আজ বাড়বেড়িয়া ব্রতচারী ধামের পক্ষ থেকে উলুবেড়িয়া ১ এবং শ্যামপুর ২ এলাকার ৫০ টি দুঃস্থ পরিবারে তৈরী খাবার পরিবেশন করা হয়।
ব্রতচারী ধামে রান্না করে খাবার রাঙতা ফয়েলে প্যাকেট করে আমাদের স্বেচ্ছাসেবকরা মূলত উলুবেড়িয়া ১ব্লকের হাটগাছা ১ এবং হাটগাছা ২, এবং শ্যামপুর ২ব্লকের আমড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০টি দুঃস্থ পরিবারে বাড়িতে দিয়ে এসেছে।
আজকের মেনু ছিল ভাত, ডাল, পটল-আলু, এবং ডিম।
এই কাজ আমাদের এখন কিছু দিন চলতে থাকবে।
মানুষ খুব খুশি। আমাদের স্বেচ্ছাসেবকরা ও দারুন উৎসাহিত।






