চিকিৎসক পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ইলামবাজারে ,




নিজস্ব প্রতিবেদক,




সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীর আকার ধারন করেছে! এই ভাইরাসের কবল থেকে বাদ যাইনি ভারতবর্ষও! করোনা ভাইরাস এর ফলে দেশে ঘোষিত হয়েছে লকডাউন!

 আর এই লকডাউনের জন্য গরিব ও দুঃস্থ মানুষদের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে! এখন নেই কোনো রোজগার, বাড়িতে বসেই দিন গুজরান করছেন মানুষজন! 

তাই গরিব ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন ইলামবাজারের  চিকিৎসক পরিবার!




 এদিন ইলামবাজারের আচার্য পলিটেকনিক ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক পরিবার তথা এই সেন্টারের কর্ণধারের  উদ্যোগে মোট 709 জন গরিব ও দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হল! 


এদিন উপস্থিত ছিলেন ডা. রঞ্জিত আচার্য, ডা. অন্নপূর্ণা আচার্য, ডা. বিশ্বনাথ আচার্য, ডা. ডালিয়া আচার্য প্রমুখ! তাঁরা বলেন, এই দুঃসময়ে গরিব ও দুঃস্থ মানুষদের কথা ভেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হল! 


পাশাপাশি আরো বলেন, আজ 700 জন দুঃস্থকে খাদ্য সামগ্রী দেওয়া হয়! আবার কাল, পরশু দুদিনে মোট 3 হাজার দুঃস্থকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে!
সেখ সামশুল, ইলামবাজার!

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...