মহঃ নুর হোসেন জমাদার
প্রতিবেদক, এবি বঙ্গনিউজ,
করোনার প্রভাবে গোটা বিশ্ব যখন স্তব্ধ, মানুষের কাছে প্রতিটি দিন কাটছে আতঙ্কে, গোটা দেশ যখন গৃহবন্দী, একদিকে মারণ ভাইরাসের প্রভাব অন্যদিকে পেটের জ্বালা, বহু মানুষ বেঘোরে পড়েছে দিশেহারা হয়ে তারা, চেয়ে আছে পথের দিকে চাতক পাখির ন্যায় |
আর এই করুন নয়ন গুলি স্পষ্ট হয়ে ওঠে মাওলানা আজাদ একাডেমির কর্ণধর ডক্টর আলহাজ্ব আব্দুল মুজিদ সাহেব হৃদয়ে | তাই তিনি এলাকার বেঘোরে পড়া মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন ত্রাণ | প্রায় দুইশত পঞ্চাশ টি পরিবারের মানুষের পাশে দাঁড়ালেন তিনি এবং তার একাডেমি পরিবার |
ডক্টর মুজিদ আমাদেরকে জানান, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে মহামারী কে পরাজিত করতে মানুষ বদ্ধপরিকর, এমনই একটি মুহূর্তে আর্থিকভাবে বেঘোরে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো |
আজ আমরা যা করছি, এটি দান নয় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মূল্যবোধ |
আমাদের সকলকে সচেতন ভাবে এগিয়ে আসতে হবে | তাহলে স্রষ্টা এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে নাজাত দেবেন |




