বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ে চাল,আলুর প্যাকেট,মাস্ক বিতরণ,




অভীক মিত্র -  



বুধবার বীরভূম জেলার ময়ূরেশ্বর-1ব্লকের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের সকল অভিভাবকদের হাতে তিন কেজি চাল,তিনকেজি আলুর প্যাকেট তুলে দেওয়া হয় । 

প্রধান শিক্ষক প্রশান্তকুমার দাস বলেন, "নভেল করোনা ভাইরাসের সর্তকতা হিসাবে   সম্পূর্ণ  নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয় । 

প্রতেকের হাতধোয়া করানো,নিদিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা,মুখের মাস্ক পড়ানো এবং যথাযথ সচেতনতা করা সবই সুন্দরভাবে করতে পেরেছি । এরজন্য বিদ্যালয়ের পরিচালনা সমিতির সদস্য,  শিক্ষক, শিক্ষাকর্মী,রাঁধুনি দল ,পঞ্চায়েত সকলে সম্মিলিত ভাবে  সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।



 সবকিছু সুন্দর ভাবে সুসম্পূর্ণ হওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...