ঝাড়গ্রাম থেকে সুদীপ ঘোষ এর রিপোর্ট
করোনা ভাইরাসকে প্রতিহত করতে চলেছে লকডাউন।এই লক ডাউন এর জন্য চারিদিকে যান চলাচল বন্ধ দোকানপাট বন্ধ কর্মস্থল বন্ধ। তাই এই লকডাউন এর ফলে বহু সাধারণ মানুষ তাদের কর্মস্থলে যেতে পারছেন না। ফলে দিন আনি দিন খাই পরিবারগুলি আজ বড্ড অসহায়! একমুঠো খাবার জোগাড় করতে দিশেহারা এই সকল পরিবারগুলাে ।
এই সমস্ত পরিবারগুলিকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বহু সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দলীয় কর্মীরা। কিন্তু এমন ভিন্ন চিত্র হয়তাে কোথাও দেখা যায়নি। যেখানে স্কুল শিক্ষকরা স্কুলের পক্ষ থেকে গরিব দুঃস্থ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আজ এমনি ছবি দেখা গেলাে ঝাড়গ্রাম জেলার গােপীবল্লভপুর ১ নং ব্লকের পাঁচকাহানিয়া হাই স্কুলে। সেই বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের পক্ষ থেকে পার্শবর্তী এলাকার প্রায় ৩০৫ টি দুঃস্থ,অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সবাই বাহবা দিচ্ছে বলে জানিয়েছেন গােপীবল্লভপুর গ্রাম বাসী।

