অরিত্র ঘোষ, বোলপুর
স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে সমগ্র বীরভূম জেলা জুড়ে তিনটি মহকুমায় ,অর্থাৎ বোলপুর ,রামপুরহাট ,এবং সিউড়ি তিনটি করোনা মোকাবিলায় হাসপাতাল তৈরি সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার ।
বোলপুর মহকুমার তরফে বোলপুরের লাইক বাজার এর কাছে একটি বেসরকারি হাসপাতাল কে চিহ্নিত করা হয়। গত শুক্রবার হাসপাতাল পরিদর্শন করতে আসেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর কর্তৃক নিযুক্ত অফিসাররা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু পরামর্শ দিতে।
প্রসঙ্গত বলা যায় , উল্লিখিত ওই বেসরকারি হাসপাতালে করোনা মোকাবিলার হাসপাতাল তৈরীর খবর পেয়ে, লকডাউন কে উপেক্ষা করে লাইক বাজার এলাকার কয়েকশো মানুষ, বোলপুর থেকে নানুর যাবার রাস্তার উপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘন্টাখানেক বিক্ষোভ চলার পরে ঘটনাস্থলে পৌঁছান বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারী এবং মহকুমা আরক্ষা আধিকারিক অভিষেক রায় ।
তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে একটি মধ্যস্থতায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন, এবং পরের দিকে এলাকার স্থানীয় কয়েকজন কে নিয়ে বোলপুর মহকুমা শাসকের দপ্তরে একটি বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। উল্লিখিত বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সমস্ত কিছু বোঝানো হয় ।
বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী জানান , স্থানীয় মানুষেরা আতঙ্কিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল কিন্তু পরবর্তীকালে তারা আমাদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে সমস্ত কিছু বিষয়ে বোঝানোর পর তারা সিদ্ধান্ত মেনে নেন এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন ।




