সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
দীর্ঘ দিন ধরে চলছে আমাদের দেশে লকডাউন।এই করোনাভাইরাস এর জেরে সাধারণ মানুষ কোথাও যেতে পারছে না স্কুলে পাঠাতে পারছে না পড়ুয়াদের তাই পড়ুয়ারা স্কুল থেকে পাওয়া মিড ডে মিল পাচ্ছে না।
তাই সরকার থেকে ঘোষণা করেছে পড়ুয়ারা বাড়িতে বসেও এই মিড ডে মিলের প্রাপ্য পাবে। তাই সমস্ত স্কুল,কলেজে এ চাল,আলু, ডাল কাঁচা সবজি ইত্যাদি দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
তাই আজ
গোপীবল্লভপুর ১ নং ব্লকের
ধানঘোরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মিলে হলুদ, বিস্কুট, সোয়াবিন, নুন ইত্যাদি খাবার সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
স্কুলের পড়ুয়াদের জন্য তাই সমস্ত পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে এসে এসব খাবার নিয়ে যাচ্ছেন বাড়িতে। এইসব পেয়ে তারা সবাই অনেক খুশি।
স্কুলের মাস্টার মশাইরা বলেছেন পরবর্তী দিনেও আমারা এসব খাবার সামগ্রী দেওয়ার জন্যে অগ্রসর হব ।

