নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
গুরু নানকের আদর্শকে সামনে রেখে সৎসঙ্গ গুরুদুয়ারার পক্ষ থেকে হাওড়ার আলমপুরের সদস্যরা আলমপুরের কাছে ছ নম্বর জাতীয় সড়কের পাশে এলাকার বাসিন্দাদের পানীয় জল ও খাওয়ার তুলে দিল।
লকডাউন চলা পর্যন্ত তাদেরকে জল ও পর্যাপ্ত খাবার সবাইকে তুলে দেওয়া হবে বলে জানান সংগঠনের সদস্যরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দালবারা সিংহ ধিলো ,' যশবিন্দর সিং গিল , তারক মান্না , অমর সিং , ভূপেন্দর সিং অন্যান্য সদস্যরা।
আলমপুরের এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , যে তাঁরা অন্য সময় যেমন মানুষকে জাতি নির্বিশেষে মানুষের সেবা করেন ।
এই লকডাউন চলাকালীন যতদিন চলবে ততদিন তাঁরা মানুষের পাশে থাকবেন। মানুষের পাশে দাঁড়ানোই তাদের একমাত্র উদ্দেশ্য।


