নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর,
চলছে লকডাউন,সমস্ত মানুষ গৃহবন্দি,
করোনা ঠেকাতে প্রধান অস্ত্র সামাজিক দূরত্ব। আ হাওড়ার শ্যামপুরের বহু বাসিন্দা নিম্নবিত্ত শ্রেণীর। এই গ্রাম-শহরের বহু মানুষ ‘দিন আনে দিন খাওয়া’ অবস্থায় থাকে।
১৩ দিন লক ডাউনের ফলে তাঁরা অনেকেই অনাহারে জীবন কাটছে।
শ্যামপুর যুব কংগ্রেসের পক্ষ থেকে চাল, ডাল, আলু পৌঁছে দিচ্ছি তাঁদের বাড়িতেই।
প্রদেশ কংগ্রেসের নেতা,তথা মিডিয়া সেলের চেয়ারম্যান অমিতাভ চক্রবর্তী কলকাতা থেকে ত্রাণ সামগ্রী চাল-ডাল পাঠাচ্ছেন।
এখানে যুব কংগ্রেসের পক্ষ হতে একটি হেল্প লাইন চালু করে সেই নম্বর আগেই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিয়েছে ত্রাণ সামগ্রী ও সাহায্যের জন্যে, এবং ঐ নম্বরে ফোন করলেই যুব কংগ্রেসের পক্ষে লিস্ট করা হচ্ছে, তারপর টীম তৈরী করে শ্যামপুরের বিভিন্ন অঞ্চলে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে শ্যামপুর যুব কংগ্রেসের সভাপতি সেখ ফিরোজের নেতৃত্বে বিভিন্ন কর্মীরা।
সাধারণ গরিব মানুষের পাশে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে অবশ্যই স্বাস্থ্য প্রোটোকল মেনেই।
এক প্রশ্নের জবাবে শ্যামপুর যুব কংগ্রেসের সভাপতি সেখ ফিরোজ বলেন "লোকদেখানো, প্রচার সর্বস্ব ত্রাণ বিলি করছি না। ভিড় না করে , গরিব মানুষদের লাইনে দাঁড় না করিয়ে আমরা নিঃশব্দে এই কাজ করে যাচ্ছি নিয়মিত।
সামাজিক দূরত্ব এড়িয়ে ত্রাণ বিলির উদাহরণ সারা রাজ্যে এটাই হতে পারে। "
তিনি আরো বলেন "শ্যামপুরের কেউ হায়দরাবাদে , কেউ কর্নাটকে , কেউ মুম্বাইতে আবার কেউ উড়িষ্যাতে আটকে পড়েছেন।
এইসব পরিযায়ী শ্রমিকরাও আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করছেন। আমরা অমিতাভ চক্রবর্তীর সাহায্যে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থাও করছি"।






