নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর।
চারিদিকে COVID-19 এর করাল গ্রাসে যখন সবাই ভীতসন্ত্রস্ত ঠিক সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ে রাখলো ,
হাওড়া জেলার কমলপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পানশিলা গ্রামের বাসিন্দা সেখ আজগার আলির পুত্র সেখ তহিবুল আলম। বয়স-২৫ ,
দেউলী গ্রামের বিজয় সিং এর পুত্র প্রেমনাথ সিং থ্যালাসেমিয়া আক্রান্ত।।
করোনার গ্রাসে যখন সমস্ত ব্লাড ব্যাঙ্ক ঘুরেও বিজয়বাবু ছেলের জন্য A+ রক্ত পাচ্ছিলেন না ঠিক তখন সেখ ফয়েজুল রহমানের সহযোগিতায় এগিয়ে আসেন তহিবুল আলম।
তহিবুল বাবু বলেন " রক্তের কোনোদিন জাত হয় না,ধর্ম হয় না, আমরা সবাই মানুষ।"
তিনি আজ উলুবেড়িয়া হাসপাতালে গিয়ে প্রেমনাথকে রক্তদান করে তাকে পুনঃজীবন দান করেন এবং প্রেমনাথকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন।।

