সুদীপ ঘোষ এর রিপোর্ট
সারা বিশ্বজুড়ে করোনার আতঙ্কে আতঙ্কিত বহু মানুষজন। এমন আতঙ্কের সময় আবির্ভাব হলো বিশাল ঘূর্ণিঝড় সহ কালবৈশাখী।
সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল হঠাৎ দুপুরে নেমে এলো কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি। চারিদিকে অন্ধকার করে রেখেছে পুরো এলাকা।তারপর প্রবল ঘূর্ণিঝড় সহ বিশাল শিলাবৃষ্টি।
গোপীবল্লভপুর ১ নং ব্লকের আমরদা ২ নং অঞ্চলের মানিচবাড়িয়া গ্রামে তার প্রভাব পড়ে বেশি। ফলে অনেক কাঁচা বাড়ির সবকিছু অংশ উড়িয়ে নিয়ে যায়।
রাস্তাঘাট জল ভর্তি তাই সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটেছে।
এই ঝড়ে চাষীদের প্রচুর ফসল নষ্ট হয়েছে এবং তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন।


