অরিত্র ঘোষ, বীরভূম
জরুরী পরিস্থিতিতে রক্তের সংকট মেটানোর জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর ডাকে, বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বুধবার রামপুরহাট থানার অধীন চ্যাম্পিয়ন্স গ্রাউন্ডে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের।
চিকিৎসকদের সম্পূর্ণ তত্বাবধানে এই উদ্যোগে সামিল হন জেলার পুলিশ কর্মীরা। সব রকম স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রেখেই এই প্রয়াসকে বাস্তবায়িত করা হয়। এই উদ্যোগে উপস্থিত ছিলেন , রাজ্যের কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি, বর্ধমান রেঞ্জের আই.জি. ডঃ ভরত লাল মিনা,আই.পি.এস এবং বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং।
উক্ত কর্মযজ্ঞে বর্ধমান রেঞ্জের আই জি ডঃ ভরত লাল মিনা নিজেও রক্তদান করেন। সর্বমোট ৫০ ইউনিট ব্লাড আজ সংগ্রহ করা হল।
বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ,আগামীতেও এই প্রক্রিয়া চলতে থাকবে গোটা জেলাজুড়ে। মানুষের স্বার্থে আমরা যেকোনো পরিস্থিতিতে চেষ্টা করবো এর'ম আরো উদ্যোগ নিতে।
পরিবর্তে আমরা শুধু আপনাদের থেকে চাই নাগরিক নসচেতনা ও আপনাদের সুস্থ মন ও দেহ।




