
নিজস্ব প্রতিবেদক,
হাওড়া,
লকডাউনে রাস্তায় নেমে নিজের বিপদের কথা না ভেবে মানুষের কল্যাণে ছুটে বেড়াচ্ছেন রাজ্যের বনমন্ত্রী তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক রাজীব ব্যানার্জি।
বুধবার সকাল থেকেই তাঁর উদ্যোগে ডোমজুড়ের বিভিন্ন জায়গায় করোনা মুক্ত করতে ইমপোটেড মেশিন দিয়ে করা হল স্যানিটাইজ।
ডোমজুড়ের গুরুত্বপূর্ণ জনবহুল জায়গাগুলো এদিন এই কর্মসূচি পালন করা হল ।
মন্ত্রী রাজীব ব্যানার্জি জানান, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের পঁচাত্তর হাজার বাড়ি, দুটো ব্লক, দুটো স্বাস্থ্য কেন্দ্র, সাতটা সাব সেন্টার, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার সব আগামী দু তিনদিনের মধ্যে স্যানিটাইজ করা হবে।
রাজীববাবু আরও বলেন, আমাদের অনুরোধ লকডাউন চলাকালীন মানুষ যাতে রাস্তায় না বেরোয়।
কারন তাঁরা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো।আমরা জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তাই দিতে চাই বলে জানান তিনি।


