বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর,১৩এপ্রিল;
পৃথক দুটি সংস্থার পক্ষ থেকে মুখ্য মন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতার জন্য পৌরসভার চেয়ারম্যানের হাতে চেক তুলে দেওয়া হয়।
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকারের হাতে প্রতিবাদ ক্লাব ও গঙ্গারামপুর ক্ষুদিরাম মার্কেট কমিটির তরফে চেক তুলে দেওয়া হয়।
করোনা মোকাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী র ত্রাণ তহবিলে এমন আর্থিক সহযোগিতা করার সাহায্যকারীদের সাধুবাদ জানিয়েছেন চেয়ারম্যান।
দেশ জুড়ে করোনা আতঙ্কে বর্তমানে রাজ্যে চলছে লক ডাউন।আর করোনা মোকাবেলায় রাজ্য সরকার ত্রাণ তহবিল চালু করেছেন।
যেখানে রাজ্যের বহু নেতা নেতৃত্ব ,বিভিন্ন সংস্থা ,ক্লাব সহ ব্যবসায়ীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে চলেছেন।
সোমবার দুপুরে প্রতিবাদ ক্লাবের তরফে ৫১হাজার টাকার চেক ও গঙ্গারামপুর ক্ষুদিরাম মার্কেট কমিটির তরফে ১লক্ষ্য টাকার চেক মুখ্য মন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া জন্য গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকারের হাতে সেই দুটি চেক তুলে দেন।এর পাশাপাশি এলাকার গরীব দুঃস্থ মানুষদের চাল বিতরণ করার জন্য ১০হাজার টাকার চেক গঙ্গারামপুর ক্ষুদিরাম মার্কেট কমিটির কর্মকর্তারা চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকারের হাতে তুলে দেন।সাহায্য কারিদের অনুমান এমন সময় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের সামান্য অংকের টাকার সহযোগিতা কিছুটা হলেই কাজে লাগবে।
এবিষয়ে প্রতিবাদ ক্লাবের সভাপতি রাম গোপাল বিশ্বাস ,এক মহিলা সদস্য ও ক্ষুদিরাম মার্কেট কমিটির কর্মকর্তা কৃষ্ণ ঘোষেরা জানিয়েছেন,করোনা মোকাবেলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে তাদের সামান্য অংকের টাকার সহযোগিতা মানুষের কিছুটা হলেও কাজে লাগবে।তাই তারা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার এর হাতে সেই চেক তুলে দেন।
এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন,এমন সময়ে সরকারের পাশে দাড়িয়ে আর্থিক সহযোগিতা করার তাদের সাধুবাদ জানাই।



