নাকা চেকিংয়ে চলাকালীন অ্যাম্বুলেন্স থেকে প্রচুর পরিমান বিলাতি মদ উদ্ধার।




মালদাঃ-

লক ডাউন চলাকালীন শুক্রবার সাত সকালে  মালদা- নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর থানা পুলিশের আইহোতে নাকা চেকিংয়ে চলাকালীন   অ্যাম্বুলেন্স থেকে প্রচুর পরিমান বিলাতি মদ উদ্ধার। 




অ্যাম্বুলেন্সে চেকিং করার সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে মদ পাচারের ঘটনা।  সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্স সহ বিলাতি মদের বোতলগুলি আটক করেন। 

অ্যাম্বুলেন্সে থাকা মদ সহ এম্বুলেন্স  থাকা তিন জন ব্যক্তিদের আটক করেন তাদের নাম বাবলু সাহা, সোমনাথ দাস,অভিজিৎ হালদার।বর্তমানে তাদের  হবিবপুর থানার রাখা হয়েছে । 


হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি জানিয়েছেন, শুক্রবার সকালে মালদা-নালাগোলা  রাজ্য সড়কের আইহো এলাকায় নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। 




অ্যাম্বুলেন্সটি থেকে প্রচুর বিলাতি মদের বোতল উদ্ধার হয়েছে। গাড়ি ও মদের সহ ব্যাক্তিদে আটক করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদ করাহছে এম্বুলেন্সে থাকা  ব্যাক্তিদে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...