লকডাউন এ বিপর্যস্ত গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বাঙ্গিটোলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তাজমুল হক।




    মালদা ১৭ এপ্রিল ঃ 

লকডাউন এ বিপর্যস্ত গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ালো   বাঙ্গিটোলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী  তাজমুল হক।



 সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার দুস্হ পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন । 

বাঙ্গীটোলার আকন্দবাড়িয়া গ্রামে অবস্থিত নিজের বাড়িতে রেশনিং সিস্টেমের মাধ্যমে তিনি এই বিতরণ করছেন। 




ঢ়শুক্রবার সকালে ১০০০ পরিবারকে ৪ কেজি চাল ও ২ কেজি আলু প্যাকেটজাত করে এই বিতরণের কাজ করছেন । এর আগে এলাকার প্রতিটি গ্রামে দুঃস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে তিনি নিজে কুপন দিয়েছে ।

 এই কুপন নিয়ে তার বাড়িতে আসলে নির্দিষ্ট দূরত্ব অন্তর এই ত্রাণ বিতরণ করা হচ্ছে।  




বিশিষ্ট সমাজসেবী  তাজাম্মুল হক জানান গোটা দেশের সঙ্গে আমাদের এই বাঙ্গীটোলা অঞ্চল চরম বিপদের মধ্যে আছে।  লকডাউন হওয়ার ফলে এখানকার বহু মানুষ রোজগার বন্ধ হয়ে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেনা। 




তাছাড়া এখানকার বহু শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়ায় পরিবারগুলো চরম সংকটের মধ্যে পড়েছে। তাই  বাঙ্গিটোলা অঞ্চলের বিভিন্ন গ্রামের প্রায় ১০০০ পরিবারকে  ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বন্টন করছি। 

এলাকার প্রয়োজনে আগামী দিনেও আবার এই ত্রাণ দেয়া হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...