হলদিয়া:-
করোনা ভাইরাস এর জেরে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে।ফলে কাজকর্ম হারিয়ে কার্যত ঘরবন্দি সাধারণ মানুষ।
হলদিয়া দূর্গাচক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবের উদ্দোগে প্রায় দেড়শো জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চাল, ডাল, তেল, আলু, সোয়াবিন, বিস্কুট ও সাবান তুলে দেন ক্লাব সদস্যরা এবং স্থানীয় প্রশাসনের কর্তারা।ক্লাব সম্পাদক সেক মইদূল বলেন বর্তমানে সবাই এই পরিস্থিতির শিকার।
তাই আমাদের ক্লাবের নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করে কিছু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি।
যাতে তারা কিছুদিন বাইরে না বেরিয়ে ঘরের মধ্যে থেকে জীবন যাপন করতে পারে।


