সৌগত মন্ডল ,
রামপুরহাট-বীরভূম ।
এদিন গাড়ী ভর্তী ঝাড়খন্ডে , রেশনের আটা পাচার করার সময় ,আটক করলো পুলিশ ।
আজ বীরভূমের মুরারই থানার রাজগ্রামে নাকা চেকিং করার সময় আটা ভারতী গাড়িটিকে আটক করে বীরভূমের মুরারই থানার পুলিশ ।
সঙ্গে গাড়ির চালক ও মালিকেও আটক করা হয়েছে । আজ দুপুরে বীরভূমের নলহাটি থেকে একটি পিকআপ ভ্যান পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া আটা ভর্তি করে ঝাড়খন্ডের বাড়িহাওড়া নিয়ে যাচ্ছিল ।
মুরারই থানার রাজগ্রামে মুরারই থানার পুলিশ নাকা চেকিং করছিল । সেসময় গাড়িটিকে আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করার সময় গাড়ির চালক ও মালিক দুজনেই স্বীকার করেন আটা গুলি বীরভূমের নলহাটি থেকে কিনে নিয়ে ঝাড়খন্ডের বারহাওড়া নিয়ে যাচ্ছিল ।
মুরারই থানার পুলিশ আটা ভর্তি ,গাড়ি ও দুজনকে আটক করেছে ।


