বাবাই সূত্রধর, গঙ্গারামপুর ১৭ই এপ্রিল,
দক্ষিণ দিনাজপুর: লক ডাউন এর মধ্যে বন্ধ থাকা শহর এলাকার স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল এর বদলে সরকারের তরফে অভিভাবকদের চাল,আলু ধার্য করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের মধ্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অভিভাবকদের সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুলগুলিতে তা বিলি করা হবে বলে চেয়ারম্যান জানিয়েছেন।
সরকারের তরফ এমন সহযোগিতা অনেক অর্থেই অভিভাবকদেরও উপকারে লাগবে বলে আশাবাদী পৌরসভার চেয়ারম্যান। এমন ঘোষণায় খুশি হয়েছেন ছাত্র অভিভাবকেরাও।
করোনা আতঙ্কের মধ্যে শুরু হয়েছে লকডাউন প্রক্রিয়া। সেইমতো স্কুল গুলি বন্ধ রয়েছে।সরকারের তরফে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হাই স্কুল গুলিতে মিড ডে মিল চালু করা হয়েছে।
লকডাউন এর মধ্যে বহু দুস্থ মানুষজনদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। গঙ্গারামপুর পৌরসভার সূত্রে জানা গিয়েছে যে, শহরের মধ্যে গঙ্গারামপুর হাই স্কুল, গার্লস হাই স্কুল, নীরাঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ, রবীন্দ্র স্মৃতি, ইন্দ্র নারায়নপুর হাই স্কুল, বেলবাড়ি হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে একজন ছাত্র ছাত্রী প্রতি তিন কেজি চাল, এক কেজি আলু দেওয়ার কথা সরকারের তরফে ঘোষনা করা হয়েছে।
আগামী ২০ এপ্রিল সোমবার থেকে শহরের এই স্কুলগুলির পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে চাল ও আলু ।
একুশে এপ্রিল মঙ্গলবার সমস্ত স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করা অভিভাবকদের,২২ এপ্রিল বুধবার সমস্ত স্কুল গুলির সপ্তম শ্রেণীতে পড়াশোনা করা অভিভাবকদের হাতে চাল, আলু তুলে দেওয়া হবে। আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার শহর এলাকার সমস্ত স্কুলের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা সরকারের তরফে দেওয়া চাল ও আলু বিলি করা হবে যানা গিয়েছে ।
এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার জানিয়েছেন, সরকারের তরফ এমন সহযোগিতা অনেক অভিভাবক দের উপকারে লাগবে। যা সকল অভিভাবকদের বিলি করা হবে। এমন ঘোষণায় খুশি হয়েছেন ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরাও।

