অরিত্র ঘোষ, বোলপুর ,
বোলপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম বিলি নিয়ে সাধারণ মানুষকে প্রতারণার করার অভিযোগে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হল স্থানীয় সি পি আই এম নেতাদের বিরুদ্ধে ।
গত ১৫ তারিখ রাত্রে , সিপিএম কর্মীদেরকে বোলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের শ্রমদপ্তর এর নাম করে, অসংগঠিত শ্রমিক দের সামাজিক সুরক্ষা প্রকল্পের একটি ফর্ম বিলি করা হয়।
ঘটনাক্রমে খবরটি পৌঁছে যায় ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর এর কাছে। তিনি তার কর্মী বৃন্দ দেরকে নিয়ে যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দেখেন সিপিএমের ৪ জন কর্মী অশোক কুমার মন্ডল, সাধন ঘোষ , দিলীপ হাজরা, ও নসরত শেখ ওই ফর্ম বিলি করছেন।
এই ফর্ম বিলির ব্যাপারে স্থানীয় কাউন্সিলর তাদের প্রশ্ন করতে ,তারা বলেন জেলা সিপিএম নেতৃত্বের CITU র নেতা সমীর ভট্টাচার্যের কথায় তারা এই ফর্ম বিলি করছেন।
ক্রমশই এই ভুয়া ফর্ম বিলির কথা মহকুমা শাসকের কাছে পৌঁছালে তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলেন। জেলা শ্রম দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেও জানা যায়, এরকম কোন ফর্ম বিলির নির্দেশিকা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে তাদের কাছে আসেনি।
ভুয়া ফর্ম বিলির অভিযোগে বোলপুর থানায় উল্লিখিত চারজন সিপিএম কর্মী তথা অশোক কুমার মন্ডল ,শেখ নসরত , দিলীপ হাজরা এবং সাধন ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

