লকডাউন চলার মাঝেই নতুন করে এক দম্পতিকে বাড়ি ভাড়া দেওয়ায় বিক্ষোভ শুরু করলেন এলাকার বাসিন্দারা ।

   



  সৌগত মন্ডল  রামপুরহাট -বীরভূম ।

 ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের রেলপারে । 

আজ মল্লারপুরের রেলপাড়ের বাসিন্দা কাজী আব্দুল আলীমের বাড়িতে সপরিবারে ভাড়া নিয়ে ওঠেন বীরভূমের হাজিপুর গ্রামের নজরুল ইসলাম । বিষয়টি জানতে পারেন এলাকার বাসিন্দারা । 

এলাকার বাসিন্দাদের দাবী কর্মসূত্রে নজরুল ইসলাম ঝাড়খণ্ডে থাকতেন । সেখান থেকে তিনি মল্লারপুরে এসেছেন ।

  এরপরই এলাকাবাসীরা বাড়ি মালিকের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । 




পরে তারা পুলিশে খবর দিলে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ভাড়াটিয়াকে সপরিবারে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মল্লারপুর ব্লক হাসপাতালে পাঠিয়েছে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...