সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ (নভেল করোনা) ভাইরাস।
একটানা লকডাউন চলছে গোটা দেশ জুড়ে। এরাজ্যের বহু মানুষ এই ভাইরাসের ফলে আক্রান্ত হয়েছে। কার্যত গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে হটস্পট জারি করা হয়েছে।
কারণ, দিনের পর দিন ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা, তমলুক, হলদিয়ার মত শহরে করোনা ভাইরাস ধরা পড়েছে।
ফলে রীতিমতো জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
লকডাউনের জেরে আপাতত কাজকর্ম বন্ধ। তাই খাদ্যের যোগাড় করতে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ। বহু সংগঠন ও ক্লাব ত্রাণ সামগ্রী বিতরণ করতে এগিয়ে এসেছে।
সরকারি ভাবে রেশন মারফৎ কিছু খাদ্য সামগ্রী পাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু অনেকেই ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি গ্ৰামের মানুষ রেশন থেকে বঞ্চিত হয়েছেন।
কারন তাদের কাছে উপযুক্ত রেশন কার্ড বা করোনা মোকাবিলার জন্য সরকারি খাদ্য কুপন নেই।
এই রকম একগুচ্ছ দাবি নিয়ে বিডিও অফিসে দারস্থ হয় সারা বাংলা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। তাদের দাবি, তারা সরাসরি খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত রয়েছেন।
এই মর্মে কোলাঘাট বিডিওর কাছে একটি স্মারকলিপিও জমা পড়েছে।
কোলাঘাটের বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তিনি বলেন, এই বিষয়টি তাঁর যানা ছিল না।
তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান তিনি করবেন এবং সবাই নির্দিষ্ট পরিমাণ মতো খাদ্য সামগ্রী পাবেন।
কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৭১টি পরিবারের মানুষ রেশন সামগ্রী না পাওয়ায় ফলে ক্ষোভে ফেটে পড়েছে।
এই অসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে সারা বাংলা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ডাঃ মজাফ্ফর আলি, মনিরুল ইসলাম, ফজলু রহমান প্রমুখ।




