নিজস্ব প্রতিবেদক, মালদা।
করোনা মৃত্যু নিয়ে রাজ্য সরকারের মিথ্যা সংবাদপ্রচার এর প্রতিবাদে কলিকাতায় রাজ্য বাম নেতৃত্বের(প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে) শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচী তে পুলিশি হস্তক্ষেপ ও গ্রেপ্তারির বিরুদ্ধে আজ মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্বের পক্ষ থেকে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পরবর্তীতে জেলা শাসকের নিকট এক ডেপুটেশন দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের সকল নেতৃবৃন্দ।ডেপুটেশনের দাবিগুলির মধ্যে মূলত করোনায় মৃত্যু নিয়ে রাজ্য সরকারের রাজ্যবাসীর কাছে মিথ্যাসংবাদ প্রচার এর প্রতিবাদে,সব মানুষের রেশনের দাবিতে,পরিযায়ী শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ফিরিয়ে নিয়ে আসার দাবিতে,আয়করের বাইরে থাকা সব মানুষ কে ৭,৫০০টাকা আর্থিক সাহায্যের দাবিতে,করোনা মোকাবিলায় আরো বেশি টেস্টের দাবিতে এইদিনের ডেপুটেশন কর্মসূচি পালিত হয়েছে।
আজকের কর্মসূচিতে প্রথমে সকাল ১১টায় শহরের নেতাজি মোড়ে বাম নেতৃত্বগন সমবেত হয়ে সেখানে প্রতীকী প্রতিবাদ অনুষ্ঠিত করে,পরবর্তীতে জেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন।



