বাবাই সূত্রধর,
১১ এপ্রিল ,,দক্ষিণ দিনাজপুর ;
বড় কার্ডের রেশনের জিনিস সময় মতো না পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীরা রেশনের দোকানে তালা মেরে বিক্ষোভ দেখালেন।ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুরের বংশীহারি ব্লকের মাহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের কল্যাণী এলাকার রেশন দোকানে।
পরে ঘটনার খবর পেয়ে ব্লকের বিডিও সুদেষ্ণা পাল গ্রামবাসীদের শনিবারের পরে রেশন দেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা কল্যাণীতে দেবাশীষ রায় রেশন ডিলারের দোকানের সামনে থেকে আন্দোলন তুলে নেন গ্রামবাসীরা। .
এলাকার আশপাশের গ্রামবাসীদের অভিযোগ ,ছোট ডিজিটাল কার্ডের রেশন দেওয়া হচ্ছে কিন্তু বড় কাঠের কোন রকম রেশন দেওয়া হচ্ছে না।১০দিন আগেও বিডিও আমাদের বলেছিলেন শনিবার থেকে রেশনেই জিনিস দেওয়া হবে।শনিবার হল আমাদের বড় কার্ডের রেশন দেওয়া হচ্ছে না তাই আমরা কল্যাণীর রেশনে তালা মেরে দিয়েছে।
গ্রামবাসী দুখু মিয়া ও ফারজুল হোসেনেরা জানান -বড় কার্ডের রেশনের জিনিস সময় মতো না পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীরা রেশনের দোকানে তালা মেরে বিক্ষোভ দেখালাম।
এ বিষয়ে বংশীহারী খাদ্য কর্মদক্ষ লক্ষণ হাঁসদা জানান আমি খবর পেয়ে কল্যাণী গ্রামে রেশনে গিয়েছিলাম । গ্রামবাসীদের কাছে জানতে পারি ডিজিটাল কার্ডের রেশন দেওয়া হচ্ছে, কিন্তু বড় কার্ডের রেশন দেওয়া হবে না কেন তারা সেখানে । বিডিও রবিবারের পরে বড় কার্ডের রেশন কার্ডের কাগজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যেটা থেকে তারা জিনিস পাবেন বলে আশ্বাস বেওয়া হয়েছে।
বিডিও সুদেষ্ণা পাল জানিয়েছেন শনিবারের পরে রেশন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে গ্রামবাসীদের।
এমন আশ্বাস পেয়ে গ্রামবাসীরা আন্দোলন তুলে নেয়।


