বেডস বরাবর মানুষের পাশে, মানবতার মাঝে"





বিশেষ প্রতিবেদন,

বর্তমানে বিশ্ব-ত্রাস করোনা ভাইরাসে সমগ্র পৃথিবীর অধিকাংশ দেশ লকডাউনে। তেমনি আমার ভারত বর্ষের মানুষ সম্পূর্ণরূপে ঘরবন্দি।

এমনি অবস্থায় আমরা প্রত্যেকেই বিচলিত। অনেকেই সরকারের সঙ্গে সহযোগিতা করে মানুষের পাশে তেমনই ব্যক্তিগতভাবে মানবিক রুপ নিয়ে দীন দরিদ্র অসহায় মানুষের মাঝে।




এমনই অবস্থায় বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর মহানুভব ব্যক্তিবর্গরা সম্মিলিত ভাবে সমাজের অসহায় মানুষের পাশে। এটাই আমাদের প্রকৃত সময়।

বিশ্ব মহামারীর গ্রাসে যখন আমরা শুনতে পাই অসহায় মানুষের আর্তনাদ, ঠিক তেমনি সন্ধিক্ষণে, যে সকল আমার প্রাণপ্রিয় বেডস এর সহকর্মীরা সর্বস্ব দিয়ে তারা তাদের নিজেদের আত্মনিয়োগ করেছেন তাদের সকলকে আমার হৃদয় থেকে কুর্নিশ।




আমরা ক্ষুদ্র তবু ছোট নয়,
মানবতার মাঝে হোক আমাদের পরিচয়। 

লেখক --- শিক্ষক আসাদুজ্জামান সাহেব। উত্তর বঙ্গ জেলা পর্যবেক্ষক ও স্বরূপনগর ব্লক সম্পাদক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...