বীরভূমে বাউল গানে রোণা প্রচার,






অভীক মিত্র - 


বীরভূম জেলার রাজনগর থানা ও  "রাজনগর গ্রাম সহায়কেন্দ্রে"র যৌথ উদ্যোগে বাউল গানের মাধ্যমে করোণা সচেতনতার বার্তা দেওয়া হলো জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে ।




 প্রচারের মুখ‍্য শিল্পী ছিলেন বীরভূম জেলার প্রথিতযশা বাউল নারায়ণ কর্মকার । 

রাজনগর চৌরাস্তা, ডাকবাংলো হাসপাতাল মোড়, যাত্রীবাজার মোড় থেকে জয়পুর এবং ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায়  বাউল গানের মাধ্যমে করোণার বিরুদ্ধে প্রচার চালানো হয় । 

সেই সঙ্গে করোণা মোকাবিলায় প্রশাসনিক নির্দেশ,স্বাস্থ্য বিধি এবং লক্ ডাউনের সময় মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয় । 





হাজির ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন বন্দোপাধ্যায়,পুলিশ আধিকারিক দীপংকর দাস, সন্তোষ জানা এবং "রাজনগর গ্রাম সহায়কেন্দ্রে"র সভাপতি সেখ রিয়াজউদ্দিন,সম্পাদক উত্তম মণ্ডল,আবৃত্তিকার প্রভাত দত্ত,সাংস্কৃতিক কর্মী কর্ণ দাসসহ বিভিন্ন পুলিশ কর্তারা ।

 "রাজনগর গ্রাম সহায়কেন্দ্রে"র সভাপতি সেখ রিয়াজউদ্দিন বলেন, "ভয়ংকর করোণা আতঙ্ক আজ গ্রাস করেছে সারা বিশ্বের মানুষকে ।




 এর হাত থেকে বাঁচতে হবে আমাদের । এ এক যুদ্ধ । এই যুদ্ধে আমাদের জিততে হবে ।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...