হাওড়ার ডোমজুড় থানা ও জগৎবল্লভপুর থানা এলাকার সরকারি সমস্ত চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক বিতরন করলেন জগৎবল্লভপুরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী।ডোমজুড় গ্রামীণ হাসপাতাল, জগৎবভল্লভপুর গ্রামীণ হাসপাতাল ও দুই এলাকার সতেরোটি উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাতে এই পোশাক তুলে দিলেন তিনি।অনিকেতবাবু জানান, যেভাবে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে রোগীদের সেবা করে যাচ্ছেন তাতে তাঁদের কুর্নিশ জানাতেই হয়।করোনা ভাইরাসের বিরুদ্ধে তাঁরা প্রতিনিয়ত লড়াই করছেন।তাই তাঁদের সুরক্ষার জন্য এই পোশাক তুলে দেওয়া হল।
