গ্রামের স্কুলের ছাত্রী নিবাসে কোয়ারেনটাইন করতে বাধা দিলেন গ্রামবাসীরা ।




করোনা ভাইরাসের আতঙ্কে গ্রামের স্কুলের ছাত্রী নিবাসে  কোয়ারেনটাইন করতে বাধা দিলেন গ্রামবাসীরা ।  

 সৌগত মন্ডল রামপুরহাট-বীরভূম।   



কোয়ারেনটাইন তৈরি বন্ধ করতে এলাকায় বিক্ষোভ দেখালেন তারা । 

ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ুরেশ্বর এক নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে । 



পারুলিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে  তপশিলী জাতি ও উপজাতি ছাত্রীদের জন্য দশ শয্যার একটি সরকারি আবাসন রয়েছে   । 

সেই ছাত্রী আবাসনে ভিন রাজ্য থেকে ফেরা মানুষদের জন্য  কোয়ারেনটাইন গড়ে তোলা হচ্ছিল । আজ সকালে গ্রামের বাসিন্দারা এই  কোয়ারেনটাইন গড়তে বাধা দেন । 




গ্রামবাসীদের দাবী গ্রামের কাউকে  কোয়ারেনটাইনে রাখা হলে তবেই কোয়ারেনটাইন সেন্টার গড়তে দেবেন ।

 তবেই অন্য কোন গ্রামের মানুষকে রাখতে চাইলে এই গ্রামে কোয়ারেনটাইন সেন্টার করতে দেওয়া হবে না ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...