কয়েকজন গৃহবধূর জমানো টাকায় 75জন দুঃস্থ পরিবারকে সহায়তা,




রীতা ভট্টাচার্য, কালনা,

পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড় গোয়ালপাড়ার কয়েকজন গৃহবধুর উদ্যোগে, এলাকার বেশ কিছু মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে এবং নিজেদের জমানো পয়সা থেকে প্রায় 75 জন গরীব দুঃস্থদের মধ্যে সামগ্রী বিতরণ করলেন তারা. 




চর গোয়াল পাড়ার বাসিন্দা অরুনিমা দেবনাথ, রিঙ্কু হালদার, চম্পা হালদার সহ বেশ কয়েকজন গৃহবধূ, এলাকা থেকে বেশ কিছু আর্থিক সাহায্য তুলে পাশাপাশি নিজেদের জমানো পয়সা একত্রিত করে,




 ওই এলাকার গরীব দুঃস্থদের মধ্যে চাল, আলু, সরিষার তেল, মুসুরির ডাল, সয়াবিন সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তাদের তুলে দেয় এদিন গৃহবধূরা. 

তারা জানান লকডাউন এর জেরে বেশ কিছু মানুষ মধ্যে পড়েছেন তাদের সাহায্য করতেই তাদের এই উদ্যোগ. 




গৃহবধূদের এই মহতী  উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই .

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...