বেঙ্গল এডুকেশান ডেভলপমেনট ফাউন্ডেশনের পক্ষ থেকে400পরিবারকে সাহায্য,




বিশেষ প্রতিবেদন,

আজ, নদীয়ার কৃষ্ণনগর ধুবুলিয়া সিংহাটি সংলগ্ন সবুজ মন পার্কের সামনে, মা এস এইচ জি গ্রুপ ও বেঙ্গল এডুকেশান ডেভলপমেনট ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা কনভেনর সমাজকর্মী আব্দুল মালেক সাহেবের নেতৃত্বে,

 লকডাউনে কাজ হারানো অসহায় মানুষের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

 মুড়ি, চিড়ে, বিস্কুট, সাবান, চিনি, সুজি, সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। প্রায় ৪০০ মানুষ কে এই পরিষেবা দেওয়া হবে।




 আজ সরাসরি প্রায় ২০০ মানুষের হাতে তুলে দেওয়া হয়, বাকিদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। 

কৃষ্ণনগর ২নং ব্লকের প্রসাশনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় BDO সাহেব, থানার  OC সাহেব, নদীয়া জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোসারেফ হালসানা, 

বেডসের জেলা সম্পাদক ডাঃ সারিকুল ইসলাম সাহেব সহ বেডস ও মা SHG গ্রুপের একাধিক নেতৃত্ব। সকল কে সংগ্রামী অভিনন্দন,কৃতঙ্গতা ও কুর্ণিশ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...